শিরোনাম
◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। বিক্ষোভটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

পরে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি যে, বিক্ষোভকারীরা একটি পিকআপে করে যাচ্ছিল। হঠাৎ তারা পিকআপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে ১-২ মিনিট স্লোগান দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ