শিরোনাম
◈ আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মার্কিন আদালতের আপত্তি ◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বিপদ: পটুয়াখালীতে রিজভীর হুঁশিয়ারি

নিনা আফরিন, পটুয়াখালী : বিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমল দেখছি। স্বাধীনতা সাভৌমত্ব রক্ষায় কাজ করবে সরকার। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে। দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে  বিদেশিদের হাতে যেতে থাকে তাহলে নিরাপত্তার প্রশ্ন। ড. ইউনুস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করেছে সে কাজ করা যাবে না।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ভারতের আদানীর সাথে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি করেছে সেটি দেশের সার্থে নয় শেখ হাসিনার নিজের সার্থে করেছিলো।ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে তাই সে চুক্তি করেছিলে। পৃথিবীর কোথাও নেই। 

এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন। রুহুল কবির রিজভী, বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। 

বর্তমান পরিস্থিতি তে দেশের ডেঙ্গু পরিস্থিতি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। 

পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে এমন একটি সংবাদ তারেক রহমানেন নজরে আসলে রবিবার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন,সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়