শিরোনাম
◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে: মেজর (অব.) হাফিজ

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে বলে তিনি আশা করেন। রোববার বিকেলে ভোলার তজুমদ্দিনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে তজুমদ্দিন উত্তর বাজারে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মামলার রায়কে সামনে রেখে হাফিজ উদ্দিন বলেন, “দেশের প্রত্যেক মানুষ মনে করে, শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিশ্বাস করেন—গণভোট ও নির্বাচন একই দিনে হলে রাষ্ট্রীয় ব্যয় কম হবে। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়।”

তিনি আরও বলেন,“জনগণ নির্বাচনের মাধ্যমেই সঠিক রায় দেবে। সংবিধান সংশোধনের অধিকার কেবল নির্বাচিত সরকারের। ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে চলবে তা ঠিক করবেন আগামী দিনের সংসদ সদস্যরা।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওমর আসাদ রিন্টু এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ