শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা দিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার প্রভাষক পরিষদের সদস্যরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের শিক্ষক সম্মেলন কক্ষে এবিষয়ে আলোচনা সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখা৷ 

আলোচনা সভায় প্রভাষক আফসার উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম ছানাউল্লাহ, প্রফেসর রিয়াজ উদ্দিন, আজগর হোসাইন সোলায়মান প্রমূখ।

এসময় উপস্থিত প্রভাষকগন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের পদোন্নতি বঞ্চিত (৩২–৩৭ ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা করেন। বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত না যাওয়ার ঘোষণা দেন৷ এসময় প্রায় ৪০ জন প্রভাষক উপস্থিত ছিলেন৷

  • সর্বশেষ