শিরোনাম
◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন নেতা হলেন—জিনদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৬৫), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।

রবিবার সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট শিবপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়