শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি (যশোর): যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে অভিযান কালে শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার গ্রেফতার পরওনা ভুক্ত এক আসামীকে ধরতে শার্শা থানার একটি টিম গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ অভিযুক্ত রুবেলকে ধরলে সে  কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাতকরে পালিয়ে যায়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলীম জান্ন, রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে।রুবেলকে আটকের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্য বর্তমানে সুস্থ্য আছেন।

  • সর্বশেষ