শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আলোচিত আকাশ হত্যায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার-৩

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: শনিবার (১৫ নভেম্বর) দুপুরে র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানিয়েছেন, নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা আদায় করতে গিয়ে মোবাইল মেকানিক আকাশ ঘোষ হত্যায় প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মো.সানি (২৪), মো.ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর এনায়েত বাজার এলাকায় আকাশ ঘোষকেস্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিকটিম আকাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, আকাশ ঘোষ গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক। একমাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করা জন্য নিয়ে গেলে ভিকটিম মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করেন। মেরামতের ১৫শ টাকা পরিশোধের জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সানি তাকে কিছু টাকা পরিশোধ করে। গত ১৪ নভেম্বর আকাশ
বাকি পাওনা টাকা আদায়ের জন্য অভিযুক্ত সানিকে চাপ দেয়। সানি তাকে টাকা দেওয়ার জন্য রাতে কসাইপাড়া এলাকায় একটি গলিতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে আকাশ ঘোষকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়