শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ২৯ দিন পর শেরপুরে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর ধানক্ষেত থেকে আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল হালিম একই এলাকার আজিজুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ১৫ অক্টোবর পাকুড়িয়া ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিম নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন আব্দুল হালিমের ছোট ভাই শামীম মিয়া শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ২৯ দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ