হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুরের মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে তাদেরকে ফরিদপুরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে ভাঙ্গার বিভিন্ন এলাকা হতে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারা অপরাধে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর ( ৪৮), রমিচ মোল্লা (৫২), চোকদার( ৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস(৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)। তাদের বাড়ি ভাঙ্গার বিভিন্ন এলাকায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুর সহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে সকল আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।