শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।

রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করে। জানালা দিয়েও ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি।

গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্র্যাঞ্চের ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেয়। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দরজার সামনে কালোধোয়া দেখা যায়। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে।

মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ