শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিমালয়ের হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়: তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৪.২ ডিগ্রি!

হিমালয়ের হিম বাতাস এসে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়াচ্ছে। তবে সূর্য ওঠার পরই কিছুটা স্বস্তি মেলে। আজ শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।

এর আগে শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, বৃহস্পতিবার ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

ভোরের কুয়াশা ও তীব্র ঠান্ডা সূর্য উঠলেই কিছুটা কমে যায়। রোদ ওঠার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা কমে আসে, হাত-পা ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। জালাসি এলাকার বাসিন্দা সামিউল করিম বলেন, ‘ভোরে বাইরে বের হওয়া কষ্টকর, তীব্র শীত লাগে। কিন্তু সূর্য উঠলেই শীত অনেকটা কমে যায়। তখন বাইরে বের হওয়া আর কঠিন মনে হয় না, কাজের চাপও সহজ হয়ে যায়।’

মোটরবাইকের চালক রফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাইরে থাকতে হয়। এই শীতে বাইকে বের হলে শীতের কাপড় ছাড়া থাকা যায় না। মুখ, হাত, গলা সব ঢেকে রাখতে হয়, না হলে ঠান্ডায় কাঁপা লাগে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভোররাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তাপমাত্রা দ্রুত নেমে যায়। তবে সূর্য ওঠার পর স্বাভাবিকভাবেই কিছুটা উষ্ণতা আসে। আজ (শনিবার) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’

  • সর্বশেষ