শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চায়ের দোকান থেকে গ্রেফতার ছাত্রলীগের নেতা ইমরান হোসেন

চা বিক্রির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেন খানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী শহরের টিএনটি মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান হোসেন খান উপজেলার রৌমারী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

রৌমারী থানার ওসি সেলিম মালিক বলেন, লকডাউন কর্মসূচি সমর্থন ও প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে টিএনটি মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ