শিরোনাম
◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে চড়ে বউ আনলেন প্রবাসী বর, উৎসবমুখর ভিড় জমল মাঠে

বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু।

বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে বর যাত্রীর একটি হেলিকপ্টার। সেই কথা মতোই হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। সবাই ছুটে আসে বর দেখার জন্য।

হেলিকপ্টারে চড়ে বউ আনতে যাওয়া প্রবাসী রাজু উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আব্দল বারেক দেওয়ানের ছেলে। উপজেলার রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকার সঙ্গে যুগলবন্দী হয়েছেন তিনি।

রাজুর বাবা হাজী আব্দুল বারেক দেওয়ান জানান, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন । এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।

অনামিকার বাবা আল আমিন প্রধান বলেন, শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।

মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের সংসারের ছোট ছেলে। বাবা–মা, ভাই–বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। পরিবারের পক্ষ থেকে আমার জন্য এই বিশেষ আয়োজন আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

বরের সঙ্গে হেলিকপ্টোরে করে আসা তার ফুফাতো ভাই সাংবাদিক সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয় ও আদরের। রাজু সবসময় বলত আমার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে বিয়ে করতে আসার বিষয়টি আমাদের পরিবারের জন্য সত্যি গর্বের ও স্মরণীয়।

বিয়ের আনুষ্ঠানিকতা অনুযায়ী, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার শুভ বিবাহ ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং সর্বশেষ শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়