শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবি'র সুনামগঞ্জ সীমান্ত অতিক্রমের পর ভারতীয়দের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক

বিজিবি’র সুনামগঞ্জ সীমান্ত অতিক্রমের পর ভারতীয় নাগরিকদের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। আটককৃতরা হলেন, সুনামগহ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়নগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪ এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক পাহাড়ি বস্তিতে প্রবেশ করলে  সেখানকার ভারতীয় নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।

শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়, মনাইপাড়, সাহিদাবাদ সীমান্ত গ্রামের একাধিক ব্যাক্তি ওই তথ্য নিশ্চিত করেন।
সীমান্ত গ্রামের বাসিন্দারা আরো জানান, সুনামগঞ্জের ছাতকের স্থানীয় বাসিন্দা সাগরের সহযোগিতায় তাহিরপুর সীমান্ত পথ ব্যবহার করে  সাগর সহ যুবরাজ, জিহাদুল ইসলাম জুনাইদ বৃহস্পতিবার দুপুরে ভারতে প্রবেশের পর পরই মেঘালয় ষ্টেইটের লালগাঁও পাহাড়ি বস্তির নাগরিকরা ওই তিন বাংলাদেশি আটক করে।

এরপর ভারতের ১৯৩-শিলং বিএসএফের ঘোমাঘাট কোম্পানী হোডকোয়ার্টারের বিএসএফ সদস্যদের হাতে তিন বাংলাদেশি নাগরিককে সোপর্দ করা হয়।

শুক্রবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসফ আটক তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে রাতেই তাদেরকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ