শিরোনাম
◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ রাত
আপডেট : ২১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে যে স্থানে আগুন দেয়া হয়, এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেয়ার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসে।
  
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেলাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়।
 
 ওসি আরও জানান, এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়