শিরোনাম
◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালটাপালটি বক্তব্য ৩০ জামায়াত নেতার বিএনপিতে যোগদান নিয়ে

ভোলার বোরহানউদ্দিনে বৃহস্পতিবার বিকালে বিএনপির হাজারও নেতাকর্মীর অনুষ্ঠানে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তবে উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির দাবি তারা তাদের দলের কেউ ছিলেন না। দুই দলের এমন পালটাপালটি বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের করতালি ও বাদ্য বাজিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ভোলা-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াত নেতারা যোগ দেন। এ সময় বিএনপির পক্ষ থেকেও তাদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

ওই নেতাদের মধ্যে পৌর জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি বক্তব্য রেখে বিএনপিতে যোগদানের বিষয়টি জানান দেন।

অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাকসুদুর রহমান ও সেক্রেটারি মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের বিষয় সঠিক নয়। জামায়াতের গঠনতন্ত্রে জয়েন্ট সেক্রেটারির কোনো পদ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক বাংলাদেশ গঠনে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে ও ভবিষ্যতেও থাকবে।

অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম জানান, পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি গয়নাঘাট মসজিদের ইমাম মাওলানা মোতাহার হোসেনের নেতৃত্বে ৩০ জন জামায়াত নেতাকর্মী সাবেক এমপি ও আগামী নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।

৩০ জনের মধ্যে সিনিয়র নেতারা হচ্ছেন- মাওলানা মো. শাহেআলম, মাওলানা মো. কবির, মাওলানা মো. নূরে আলম, মো. ইউছফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. হাসেম।

নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগ  দেওয়া ও এর বিরোধিতা করা নিয়ে স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। প্রকৃত সত্য কী তা নিয়েও মন্তব্য করেন কেউ কেউ।

বিএনপি নেতারা জানান, জামায়াতের আমির ও সেক্রেটারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই দলের দৈন্যটা তুলে ধরেছেন। তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে যোগ দিয়েছেন। এটা সবাই দেখেছেন। উৎস: ‍যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়