শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় লিটনের নেতৃত্বে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল

আজিজুল হক,বেনাপোল : লকডাউনের নামে দেশব্যাপী আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শার্শা উপজেলা বিএনপি। 

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিক্ষোভ সভায় শত শত  নেতা,কর্মীরা অংশ নেয়। 
বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা বাজার থেকে শুরু করে বেনাপোল বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। 

সমাবেশে লকডাউন কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে  বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। 

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গোগা ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন,,উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান,রিপন,মীর আলম,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা লকডাউন প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, গত ৫ আগস্টে দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাস্টিট হাসিনা ভারতে বসে লকডাউনের নামে নাশকতার ডাক দিয়েছে। আর দেশের ভিতরে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার আড়ালে আওয়ামী লীগের কর্মীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে  সজাগ থাকতে হবে। লকডাউনের নামে আমাদের শান্তি প্রিয় শার্শা উপজেলায় কেউ নাশকতার সৃষ্টি করলে তার কঠিন জবাব দেওয়া হবে। তারা আরও  বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে। যতবার আওয়ামী লীগ মাথা চাড়া দেবে, ততবার ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা দ্রুত জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং গণভোটের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবিও জানান।

এদিকে সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের কড়া নজরদারি ছিল। লকডাউনের  ঘোষণা সত্ত্বেও সমর্থনে তিনভর রাস্তায় কেউ নামেনি। বন্দরের  ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়