শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আ’লীগের ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগে নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রথিক তালুকদারসহ তিন জনকে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ‘লকডাউন’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম রেজা ফয়েজের বাড়ির সামনে থেকে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়োদি এলাকা ও জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শুয়োদী এলাকায় নেতৃত্ব দেন আওয়ামী নেতা হান্নান, আর নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চরদোশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রথিক তালুকদার। তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পরে ইউপি চেয়ারম্যান প্রথিক তালুকদার ও তার দুই সহযোগী ইব্রাহিম ও আকরাম হোসেন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ভাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। বিএনপি নেতারা তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়