শিরোনাম
◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৭ কোটি টাকার মালামাল জব্দ আটক ৫৫৬জন, ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার ও ৬৭ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।

বুধবার সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজীর অহম্মেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর রিজিয়ন ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ৯শ ৬৯ বোতল মদ, ২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যবলেট, ১১ হাজার ৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭,১০৭টি এবং ১২ লক্ষ ৯৮ হাজার পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস আটক করেছে।

এছাড়াও ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩ হাজার একশটি, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়