শিরোনাম
◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক সময়ে রাখাইন রাজ্যের সিত্তে টাউনশীপ ও চেনাখালী এলাকার পশ্চিম সাগর থেকে ট্রলার দুটিসহ জেলেদের আটক করা হয়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আরাকান আর্মি বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে বলে জেলেদের মাধ্যমে খবর পেয়েছি। এর মধ্যে পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আরমানের মালিকানাধীন ট্রলারটি আমাদের ঘাটের।

আরেকটি ট্রলারের মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
মায়ানমারের রাখাইনভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল আরাকান নেটওয়ার্কে দাবি করা হয়েছে, আরাকান আর্মির টহল দল সাগরে টহল দেওয়ার সময় ১৩ জন জেলেসহ বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে। ট্রলার দুটি মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করেছিল।

আটক জেলেদের আরাকান আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

ওয়েবসাইটটিতে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গত জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ১৮৮ জন জেলে ও ৩০টি ট্রলার ফেরত দিয়েছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিক সম্পর্কের ঘাটতির কারণে পরবর্তীতে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ কায়ুকখালী ঘাটের জেলে আব্দুর রহিম জানান, আমরা ২০-৩০ বছর ধরে যেখানে মাছ ধরে আসছি সেখান থেকে আরাকান আর্মি আমাদের ট্রলারগুলো আটক করছে।

পরে তারা মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে। 

  • সর্বশেষ