শিরোনাম
◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে ২ অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে গুড়িয়ে দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। 

অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। আমরা গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ টি ভাটায় অভিযান চালিয়ে শুধু সিমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২টি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারনে আজকে এই ২টি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। আরেকটি ইটভাটা নির্দেশনা মোতাবেক কার্যক্রম বন্ধ রেখেছেন ইটভাটা মালিক। এজন্য সেই ভাটাটি আপাতত সেইভাবেই আছে। পুরো শীত মৌসুমে এ সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে জানান এই কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়