শিরোনাম
◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মোঃরফিকুল ইসলাম মিঠু : উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে ১০টায় স্টেশন‌রোড, ক‌লেজ‌গেট ও গাজীপুরা এলকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় প্রায় দুই ঘণ্টা ঢাকা ময়মন‌সিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছি‌লো।

জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ নামে নতুন আসন করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট গাজীপুর-৬ আসন বাতিল করে। তবে গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পৃথক তিনটি মানববন্ধন ও মহাসড়ক অব‌রোধ কর্মসূচি পালন ক‌রেন।

আজ বুধবার স‌রেজ‌মি‌নে দেখা যায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এ সময় ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাসক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা। 

জানা যায়, টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

এছাড়া গাজীপুরা এলাকায় এশিয়া পেট্রোল পাম্প সাম‌নে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন হ‌য়ে‌ছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী পুর্ব থানার ও‌সি ওয়া‌হিদুজ্জামান বলেন, ‘গাজীপুর ৬ আসন বহাল রাখার দা‌বিতে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান ক‌রে তারাই মহাসড়ক ছে‌ড়ে দেয়। প‌রে পু‌লিশ যানজট নিরশ‌নের  কাজ ক‌রে‌ছে।’

  • সর্বশেষ