শিরোনাম
◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো রফিকের প্রাণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জের ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও নুরুজ্জামান। পথে পাতিবিলা বটতলা এলাকায় সড়কের ওপর রাখা বালির স্তূপে মোটরসাইকেলটি উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা মারা যান এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালক নুরুজ্জামান।

স্থানীয়রা দ্রুত আহত নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে যশোরে রেফার্ড করা হয়।

  • সর্বশেষ