শিরোনাম
◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বিএনপি’র ৪ নেতা-কর্মীসহ ৫ জুয়ারিকে জেল-জরিমানা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরলে জুয়া খেলার অপরাধে বিএনপি’র ৪ নেতা-কর্মীসহ ৫ জুয়ারিকে কারাদন্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার রাত ৯ টার দিকে বিরল উপজেলা প্রাণী সম্পদ অফিসে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমিঃ) ইসতিয়াক আহামেদ। সাজাপ্রাপ্তরা হলেন, বিরল পৌর বিএনপির যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, বিএনপি নেতা সাখাওয়াত, বেঞ্জির বাবু, হামিদুর রহমান হামু ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের অফিস সহকারি নজরুল ইসলাম। ভ্রাম্য আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

  • সর্বশেষ