শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪৪ ধারা জারি গাইবান্ধায় 

উত্তরের জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) ইউএনওর দাপ্তরিক সিল ও স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে এ আদেশ জারি করা হয়।

প্রশাসনের জারিকৃত আদেশে বলা হয়েছে, ওইদিন মো. নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, এই সময় এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে আদেশে জানানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়