শিরোনাম
◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরের শুরুতেই শীতের প্রকোপ বাড়ছে উত্তরাঞ্চলে, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আবহ লাগতে শুরু করেছে। সন্ধ্যা থেকেই ঠান্ডা বাড়ে, আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে।

শনিবার (৮ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঐতিহাসিকভাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড করা হয় এবং নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীত আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া বলেন, সন্ধ্যা হলেই ঠান্ডা লাগে। রাতে ও ভোরে চাদর ছাড়া থাকা যায় না।

স্থানীয় বাসিন্দা তমিরুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে কাঁপছে পুরো জনপদ। দিনের বেলায় কিছুটা রোদ পাওয়া গেলেও তা পর্যাপ্ত নয়।

তেঁতুলিয়া ঘুরতে আসা পর্যটক মুতাসিম বিল্লাহ জানান, এখানকার বাতাস অনেক ঠান্ডা। এখানে শীতটা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। ফলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ