শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা, গাছ সহ ভ্যান আটক

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর পাবর্তীপুরে আওয়ামী লীগের নেতা সরকারি বনবিভাগের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করেছে।

জানা যায় আজ দুপর ১২ টার দিকে দিনাজপুরের পাবর্তীপুরের হাবড়া বন বিভাগের কতিপয় বন রক্ষা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা মোকছেদুল আলম তার দুই পুত্রকে নিয়ে হাবড়া বনের মুল্যবান অপ্রাপ্ত গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ভ্যান আটক করে। স্থানীয়রা বন বিভাগে খবর দিলে মধ্যপাড়া রেজ্ঞ কর্মকর্তা আল আমিন হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে এসে কাটা গাছসহ ভ্যান জব্দ করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দিনাজপুর বিভাগীয বন কর্মকর্তাকে অবহিত করা হবে। তিনি যে ব্যবস্থা নিতে বলবে আমি সেই মতে ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাবড়া বন বিভাগের বন রক্ষকারী কমিটির সভাপতি মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে  মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। এলাকাবাসী আরো বলেন,  মোকছেদুর আলম তিনি এ কজন আওয়ামী লীগের নেতা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে এলাবাসীর হক মের নিজে বন রক্ষা কমিটির সভাপতি হয়েছেন।সেই সুবাধে উপজেলার এরশাদ নগরের মৃত্যু আবদুর রহমানের পুত্র আঃ রশিদ,মন্ডলপাড়া  গ্রামের মোঃ বাবু, চান্দা পাড়াগ্রামের  আজাহারের পুত্র জিয়াউর রহমান,  মধ্যদর্গাপাড়া গ্রামের জিযাউর রহমানের পুত্র আকতারুল ইসলাম,দর্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র পলাশ, খাদেমুল ইসলামের পুত্র মোঃ রিপনের বিরুদ্ধে  মিথ্যা  মামলা দায়ের করে। এলাকাবাসী মেজবাহুল ইসলাম বলেন,  আমি এ কজন ইবতেদাযী মাদ্রাসার শিক্ষক। আমাকে বনবিভাগের রক্ষাকমিটির  সদস্য করবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিযেছে। তার পরও আমাকে সদস্য করেনি। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা সে কারনে তার নিকট আত্বাীয় দের সদস্য করেছে। এমনকি বাহিরের লোকজনদের সদস্য করা হয়েছে।

এ ব্যাপারে ভবানীপুর বন বিট কর্মকর্তা  এমডি ফোরকানুল আলম সাথে মুঠো ফোনে আলাপ হলে তিনি সাংবাদিককে বলেন, সভাপতি আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। আমি ইতিপূর্বে সভাপতির ছেলে রাজ্জাককে বনের ভিতরে গাছের ডালপালা কাটা অবস্থায ধরে ছিলাম। আমি তাকে বলেছি কোন অনুমতি ছাড়া গাছের কোন কিছু কাটা যাবে না। তার পরে আজকে অপ্রাপ্ত গাছগুলো কেটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়