শিরোনাম
◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা সতর্ক হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. রতন আলী ভিডিওটির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন; না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ