শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার আট ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে- ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

 

  • সর্বশেষ