শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মিজান লিটন, চাঁদপুর॥ চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এর মধ্যে কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদ কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট।

Advertisement

সদর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন।

একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।

সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৩ মাদক কারবারিকে। তারা হলেন-মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অপর অভিযানে বিশকাটালি এলাকা হতে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ