শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অযোগ্য ৩২ কিমি সড়ক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে কয়েকশ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত কথিত ‘মহা উন্নয়ন’ আজ নগরবাসীর জন্য পরিণত হয়েছে মহা দুর্ভোগে। নির্মাণের দুই বছরের মাথায় ভেঙেচুরে বেহাল হয়ে পড়েছে সড়ক। খানাখন্দে ভরা রাস্তাগুলো বৃষ্টিতে তলিয়ে ছোট-বড় গর্তে পরিণত হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছেন অসংখ্য পথচারী ও যানবাহন।

রাসিক সূত্রে জানা গেছে, নগরীর মোট ৩৬ কিলোমিটার মূল সড়কের মধ্যে ৩২ কিলোমিটারই বর্তমানে অচল অবস্থায় রয়েছে। অথচ এই উন্নয়ন কাজে কিলোমিটারপ্রতি ব্যয় দেখানো হয়েছে গড়ে ১৩ কোটি টাকা। অভিজ্ঞ ঠিকাদারদের মতে, একই মানের সড়ক ড্রেনসহ নির্মাণে সর্বোচ্চ ৭–৯ কোটি টাকা খরচ হওয়ার কথা। কিন্তু অস্বাভাবিক ব্যয়ে নির্মিত রাস্তা টিকলো না দুই বছরও।

বিশেষ নজরে এসেছে ভদ্রা থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার কিলোমিটার সড়ক। ৫৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালে কাজ শেষ হলেও পরের বছরেই কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, কাজটি পেয়েছিল ‘বিসমিল্লাহ ট্রেডিং কোম্পানি’, যার মালিক বজলুর রহমান সাবেক মেয়রের ঘনিষ্ঠজন ছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই বিল উত্তোলন করা হয়।

এখন পরিস্থিতি এতটাই নাজুক যে, রাসিক কর্তৃপক্ষ পুরো শহরের রাস্তাঘাট সংস্কারের জন্য বরাদ্দ পেয়েছে মাত্র ৫০ লাখ টাকা।

শুধু একটি নয়, রাজশাহীর গুরুত্বপূর্ণ অনেক সড়কই এখন অচল অবস্থায়—

  • বারোরাস্তা মোড় থেকে কাশিয়াডাঙ্গা
  • কোর্ট স্টেশন থেকে লিলি হল
  • সিপাইপাড়া থেকে শ্রীরামপুর মোড়
  • সাহেব বাজার থেকে বিন্দুর মোড়
  • তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট
  • বিমান চত্বর থেকে বিহাস

এসব সড়কও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও একে একে ভেঙে পড়ছে।

রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, “চলতি মাসের শেষ নাগাদ সংস্কার কাজ শুরু হবে। তবে মাত্র ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অর্থের অভাবে বড় পরিসরে কাজ করা সম্ভব হচ্ছে না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়