শিরোনাম
◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান

৩৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে।  উদ্ধারকৃত সামগ্রীর মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

তিনি জানাম, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পায়রাকুন্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, ১ টি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল উদ্ধার  করা হয়। মাদক পাচারকারী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  পরে এগুলো জব্দ করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়