শিরোনাম
◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী এই সমস্ত ব্যবসার মালিকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার জটিয়ার বাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ দোকানঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন। অনেকে একাধিক দোকান ঘর তৈরি করে ভাড়া নিয়ে অর্থ উপার্জন করছেন।

জটিয়ার বাড়ি গ্রামের বেড়িবাঁধের শুরুর স্থানে সরকারি জমি দখল করে মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, আওলাদ হোসেন ৩টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি এবং লায়েক মোল্লা ১টি দোকান ঘর নির্মাণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, “উল্লেখিত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।”

তারা আরও উল্লেখ করেন, ভাঙ্গারহাট এলাকায়ও অনেক প্রভাবশালী ব্যক্তি বেড়িবাঁধের দু’পাশে সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এ ধরনের দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

দখলদার আওলাদ হোসেন বলেন, “আমার তিনটি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকারের পক্ষ থেকে জায়গা ছাড়ার নির্দেশ দিলে আমি তা পালন করব।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জানান, “সম্প্রতি আমরা অবদারহাট, ঘাঘরবাজার ও উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জমি দখল মুক্ত করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়