শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক, আহত আরও ৪

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনাটি ঘটলেও শনিবার (৩০ আগস্ট) বিকেল পর্যন্ত নিহত যুবকের মরদেহ ফেরত আনা সম্ভব হয়নি। 

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫) বলে জানা গেছে। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক এবং জুমিল আহমদ বলে জানা গেছে। তবে, তাদের বিস্তারিত পরিচয় এখনও অজানা রয়ে গেছে।

Advertisement

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। নিহতের মরদেহ এখনও ভারতের ভেতরে পড়ে রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ভারতের ভেতরে থাকায় সেটি ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

  • সর্বশেষ