শিরোনাম
◈ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ◈ জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, অল্পের জন্য রক্ষা পেলেন সদস্যরা ◈ ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট আল-শারা ◈ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা, প্রস্তুত স্পেশাল ফোর্স ◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় পাকিস্তানের মানুষ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১১ মাসে কোরআনের হাফেজ কুমিল্লার তেরো বছরের সোহান

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: পবিত্র কুরআন হিফজ করতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে। কিন্তু মাত্র ১১ মাসেই পুরো কুরআন মুখস্থ করে সবাইকে চমকে দিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ১৩ বছর বয়সী ছাত্র মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান।

সোহান উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের সৌদি প্রবাসী মুহাম্মদ সোহেল রানা ও মেরিনা আক্তার দম্পতির সন্তান। তার এই অভাবনীয় অর্জনে আনন্দিত পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা।

জানা গেছে, সোহান ২০২৩ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকায় অবস্থিত মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদরাসায় ভর্তি হয়। এটি প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম বারীয়া দরবার শরীফের পীর সুলতানুল ওয়ায়েজীন, মুফতী ছৈয়্যদ মুহাম্মদ শামসুদ্দোহা বারী হুজুর। এই মাদরাসাতেই মাত্র ১১ মাসে সে কোরআন হিফজ সম্পন্ন করে। এর আগে সে নাজেরাও কৃতিত্বের সাথে শেষ করে।

সোহান বলেন, “মা-বাবার স্বপ্ন পূরণ করতে আমি কঠোর পরিশ্রম করেছি। যখন অন্যরা ঘুমাতো, তখন আমি উঠে একা একা পড়তাম। আমার শিক্ষকরা অনেক সাহায্য করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বড় আলেম হয়ে ইসলামের খেদমত করতে চাই।”

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার বলেন, “সোহান খুবই মনোযোগী ছাত্র। তাকে যে পরিমাণ পড়া দেওয়া হতো, তার চেয়েও বেশি মুখস্থ করে দিত। তার আগ্রহ ও অধ্যবসায় দেখে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।”

তিনি আরও বলেন, “সোহান ভবিষ্যতে একজন জ্ঞানী আলেম ও দাঈ হয়ে ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়