শিরোনাম
◈ ইরানে হামলা আপাতত বন্ধের নির্দেশ ট্রাম্পের, খোলা থাকছে কূটনীতির পথ ◈ ৩৬ দিনের আন্দোলনের ইতি, ভেঙে ফেলা হচ্ছে যন্তর মন্তরের মঞ্চ ◈ লেখাপড়ায় মনোযোগ বাড়াতে চাঁদপুরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ পুলিশ এসকর্ট সুবিধা হারালেন ১৮ মন্ত্রী, যারা আছেন তালিকায় ◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০১:৩০ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: অনৈতিক কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার বিভিন্ন এলাকার  ৬  নেতা,কর্মীকে বহিঃস্কার করেছে যশোর জেলা বিএনপি।

রোববার(০৩ আগস্ট)  জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিঃস্কৃতরা হলেন,  যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হারুন খানকে দল থেকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। 

এছাড়াও শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের বিএনপির সদস্য মোহম্মদ জিল্লুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিল করা হয়েছে।

জমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত মো. জিল্লুর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনপ্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়েছে।

অন্যদিকে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কর্মী পরিচয় দানকারী তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী, হানিফ আলী জমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এসকল ব্যক্তি নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিলেও তাদের সাথে লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। রোববার অপর এক বিবৃতিতে তিনি তথ্য জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়