শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও)

নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনবে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে এটা অনাকাঙ্ক্ষিত। এই নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে। বাংলাদেশে ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব যারা দেয় তার মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় তিনি কিন্তু আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। 

তিনি আরও বলেন, এই নাসীরুদ্দীন পাটওয়ারী গণঅভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না। নাহিদ ইসলামের সাথে ছিলো। হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামদের আহ্বানে নেমেছিল, তার একজন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে তো গণঅভ্যুত্থানের সময় নেতা ছিলো না। তার নাম তো কোনো সমন্বয়কের তালিকায়ও ছিল না। ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় তার নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া, আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না। 

Advertisement

রাশেদ খান বলেন, আমরা আওয়ামী লীগের সময় জেল-জুলুম, নিপীড়নের শিকার হয়েছি। আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল, আজকে বড় বড় কথা বলছে। তাকে সবাই নষ্ট রাজনীতিবিদ হিসেবেই আখ্যায়িত করছে। এই নাসীরুদ্দীন পাটওয়ারীই এনসিপির পতনের জন্য দায়ী থাকবে। উৎস: ইত্তেফাক ও স্টার নিউজ।

 

  • সর্বশেষ