শিরোনাম
◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা, দেখাতে হবে আর্থিক সক্ষমতা ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাহুলের হুঁশিয়ারি: ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে’ ◈ বিপদ থেকে বাঁচলে ‘জানের বদলে জান’ মানত করা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ◈ ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড, বড় ক্ষয়ক্ষতি হয়নি ◈ প্রথমবার ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত ◈ ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ◈ টানা বর্ষণে সবজির জোগান কম, বাজারে বেড়েছে ডিম ও মাছের দামও, কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছরের বৃদ্ধা শ্রবণ প্রতিবন্ধি মা আনোয়ারা বেগমকে ছেলে হেলাল হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগম ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের সামনে প্রায় ঘন্টাব্যাপী মা বৃষ্টিতে ভিজে কুকতি-মিনতি করলে ছেলে-বউর মন গলাতে পারেনি। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের লোচা গ্রামে শনিবার দুপুরে। হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ড সভাপতি।

জানাগেছে, বরগুনার আমতলী পৌর শহরের লোচা গ্রামের আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। তার মৃত্যুর পরে স্ত্রী আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে খেয়ে না খেয়ে বড় করে তোলেন। তিন বছর আগে বৃদ্ধা মা তার জমি পাঁচ ছেলের নামে লিখে দেয়। এতে ছেলেরা পর্যায়ক্রমে মায়ের ভরণ-পোষণ দেন। কিন্তু চতুর্থ ছেলের বাসার সামনে কিছু জমি আছে, ওই জমি মাকে তার নামে লিখে দিতে বলেন। মা এতে রাজি হয়নি। শনিবার সকালে ছেলে হেলাল হাওলাদারের বাসায় যান মা আনোয়ারা। এতে ক্ষিপ্ত  হয়ে হেলাল মাকে ঘাঁড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। প্রায় ঘন্টাখানেক মা বৃষ্টিতে  ভিজে  তাকে ঘরে তুলতে অনুনয়-বিনয় করেন। কিন্তু বৃদ্ধা মায়ের ভাঙ্গা গলার কান্না তার মন গলাতে পারেনি এমন অভিযোগ বৃদ্ধা মায়ের।

বৃদ্ধা মা আনোয়ারা বেগম ভাঙ্গা গলায় কান্নাজনিত কন্ঠে বলেন, পোলা আর বৌ মোরে ধাক্কা দিয়া ঘরে গোনে নামাইয়া দেছে। মুই দেওউতে (বৃষ্টিতে) ভিইজ্যা কান্না-কাটি হরছি। হ্যারপরও মোরে পোলায় ঘরে উডায় নাই। মুই এইয়্যার বিচার চাই।

এ বিষয় ছেলে হেলাল হাওলাদার মাকে ঘর থেকে বের করে দেয়ার কথা অস্বীকার করে বলেন, পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা রয়েছে। তাই আমার বিরুদ্ধে অন্য চার ভাই ও মামারা মিলে মিথ্যা অভিযোগ এনেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ বলেন, মায়ের সাথে অসৌজন্যমুলক আচরণের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়