শিরোনাম
◈ ইরানে হামলা আপাতত বন্ধের নির্দেশ ট্রাম্পের, খোলা থাকছে কূটনীতির পথ ◈ ৩৬ দিনের আন্দোলনের ইতি, ভেঙে ফেলা হচ্ছে যন্তর মন্তরের মঞ্চ ◈ লেখাপড়ায় মনোযোগ বাড়াতে চাঁদপুরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ পুলিশ এসকর্ট সুবিধা হারালেন ১৮ মন্ত্রী, যারা আছেন তালিকায় ◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ দিনের আন্দোলনের ইতি, ভেঙে ফেলা হচ্ছে যন্তর মন্তরের মঞ্চ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়া এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন শেষ করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। গত ৩৬দিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে মঞ্চ বানিয়ে সেখানে আন্দোলন করছিলেন।

শনিবার (২৫ জুলাই) আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা নিজ বাড়িতে ফিরে যান। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির সেই মঞ্চ এখন ভেঙে ফেলা হচ্ছে।

এছাড়া যেসব মেট্রোস্টেশন বন্ধ করা হয়েছিল সেগুলোও খুলে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা তীব্র এ আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। আর জনাসমাগম আটকাতে সেখানকার ১৬-১৭টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়