শিরোনাম
◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর ◈ ভূমি অফিসে অনিয়ম ঠেকাতে আসছে ডিজিটাল মনিটরিং ◈ বাবাকে ‘মুক্তিযুদ্ধের শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে ◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে স্কুলের মাঠ দখল করে চলছে ঠিকাদারের কর্মযজ্ঞ

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নে মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলজিইডির রাস্তা নির্মানের সামগ্রী রেখে কাজ করছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার কারনে বিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরিক্ষার বেঘাত ঘটছে। দুটি বিদ্যালয়ের একটিই মাঠ হওয়া মেশিনের আওয়াজ, পাথরের ধুলা-বালি ও বিটোমিন জ্বালানো কালো ধোয়াই অতিষ্ট দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষর্থীরা স্বাভাবিকভাবে পরিক্ষায় অংশ গ্রহন করতে পারছেনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের খেলার মাঠে সড়ক সংস্কারের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। মাঠের একটি বড় অংশজুড়ে ফেলে রাখা হয়েছে পাথর। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। মাঠের ভেতর রয়েছে ভারী-ভারী যন্ত্র। মাঠের মধ্যে ওঠা-নামা করছে পাথরবোঝাই ট্রাক ও ভারী যন্ত্র। মাঠটির পশ্চিম পাশে রাস্তার সাথে পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন বসানো আছে। বিকট শব্দে চলছে সেটি। জ্বালানো হচ্ছে পিচ, বিটুমিন। নির্মাণ সামগ্রীর ধুলাবালি এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র কালো ধোঁয়ায় যেন ওই এলাকা আচ্ছন্ন হয়ে উঠছে। এতে করে মাঠের চরম ক্ষতি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধাসহ শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে।

এলাকাবাসী জানান, এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্য কোথায় মালামাল রেখে কাজ করার জন্য বারবার তাগিদ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি করো কাছ থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা না করে জোর পূর্বক তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসিম ঘোষ ও মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীস চন্দ্র বিশ্বাস জানান, আমাদের কোন কিছু অবহতি না করেই প্রথমে নির্মান সামগ্রী রাখে এবং পরবর্তীতে তারা কাজ শুরু করে। আমাদের নিষেধ অমান্য করেই তারা কাজ চলমান রেখেছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বাত্বধিকারী সাইফুর রহমান জানান, সরকারি কাজ সবার কাছে বলা আছে। অনুমতির বিষয়ে কথা বললে তিনি  এবিষয়টি এড়িয়ে যান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল  ইসলাম বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হয় এমন কোন কর্মকান্ড শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে করা যাবেনা। এব্যাপারে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়