শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ প্রভূত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না : বিএনপি নেতা বুলু

শাহাজাদা এমরান,কুমিল্লা : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকেই এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারো বৈরিতা নেই, আমাদের সাথে সবার বন্ধুত্বই থাকবে । কিন্তু আমাদের ওপর কেউ প্রভূত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আজকে যে সংকট ১৯৭১ সালেও এমনি সংকট সৃষ্টি হয়েছিল। আমি রাজনীতি ছেড়ে দেবো শেখ পরিবারের একজন মানুষ যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক হাজীআমিনুর রশিদ ইয়াছিন। 

  • সর্বশেষ