শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামের মানুষ জানেন ‘লটারির টাকায়’ বড় ব্যবসায়ী সোহেল

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] সম্প্রতি বিসিএস’সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামের আবু সোলেমান সোহেল। নিজ গ্রামে তার পরিচিতি ঢাকার বড় ব্যবসায়ী হিসেবে। খবরটি জানাজানির পর গ্রামের বাড়ি কুমিল্লার বানাশুয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

[৩] জানা গেছে, মিরপুরে ব্যবসা করতেন বলে এলাকাবাসীকে জানাতেন সোহেল। গ্রামে বড় বাড়ি না করলেও ঢাকাতে তার গাড়ি-বাড়ি সবই আছে বলে জানান এলাকাবাসী।

[৪] সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, সোহেলের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে। তার বাবার নাম আবদুল ওহাব। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এলাকার লোকজন তাকে আবদুল ওহাব বিএসসি নামে চেনেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সোহেল সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন বলে পরিবারকে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবিও রয়েছে তার ফেসবুকে। তবে গ্রেপ্তারের পর তার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সনদ নিয়ে সন্দেহ করছেন এলাকার মানুষ। 

[৫] ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, ঢাকা থেকে সোহেল যখন বাড়ি আসতো তখন একা একা চলাফেরা করতো। কারও সঙ্গে তেমন মেলামেশা করতো না। তবে এলাকার লোকজন জানতো আমেরিকার কোন এক লটারিতে সোহেল কোটি টাকা পেয়েছে। সেই টাকায় এখন সে বড় ব্যবসায়ী। স্থানীয়দের কাছে কোটিপতি সোহেল নামেও বেশ পরিচিত সে।

[৬] অনেকেই জানান, সোহেল ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। তিনি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে জানা নেই। এ নিয়ে তদন্ত হলে অনেক কিছু বের হতে পারে। এটাও ভুয়া হতে পারে। 

[৭] সোহেলের ফেসবুকের নাম আবু সোলায়মান এম সোহেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহেল দুর্নীতিবাজদের কঠোর সমালোচনা করে পোস্ট দিতেন। 

[৯] ২০১৭ সালের ২৩ নভেম্বর একটি লেখা পোস্ট করে সোহেল। তাতে লেখা ছিল, ‘আগে বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝি; যে সার্টিফিকেট মনুষ্যত্ব, মানবিকতা, মূল্যবোধ, নৈতিকতা,সামাজিকতা শেখাতে পারে না; সে সার্টিফিকেট এক টুকরো কাগজ ছাড়া আর কিছু নয় আমার নিকট!’

[১০] স্থানীয় লোকজন জানান, সোহেলের বড় ভাই সুজনের স্বর্ণের দোকান আছে কুমিল্লা নগরীর ছাতিপট্টিতে। তার মেজো ভাই খালেদেরও আছে স্বর্ণের দোকান। দুটো দোকানের নামই ওহাব জুয়েলার্স। এই দুই দোকানে সোহেলের বড় বিনিয়োগ আছে বলে জানা যায়। গেল রমজানের ঈদের আগে সোহেল বাড়ির পাশে ৬০ শতক জমি দেড় কোটি টাকায় কিনে নেয়। এছাড়া এলাকার লোকজন জানে, সোহেল ঢাকায় বড় গার্মেন্টস ব্যবসায়ী। এত কম বয়সে এত টাকার মালিক হওয়ায় সোহেলকে নিয়ে এলাকায় সমালোচনা চলছে।

[১১] এবিষয়ে জানতে চাইলে সোহেলের বড় ভাই খালেদ হোসেনকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়