শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি ◈ এনসিপির গাড়িবহর আটকা: শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি (ভিডিও) ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী, বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আলোচনা ◈ সহজ হবে বিদেশি অর্থ লেনদেন: পেপ্যাল-পেওনিয়ার সেবার পথ খুলে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৩, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাতায়াতে ভোগান্তি হাজার হাজার মানুষের 

গাজীপুর নগরীর ইসলামপুরে ডংকার বিলে ভাঙ্গা সেতু 

এ এইচ সবুজ, গাজীপুর: স্বাধীনতার ৫০ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এ সড়ক দিয়ে শিল্পকারখানার শ্রমিক ও শিক্ষার্থীরা চলাচল করেন। পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পাড় হয়ে স্থানীয় ব্যক্তিদের নাওজোড় থেকে কাশিমপুরে যেতে হয়। যারা যানবাহনে কাশিমপুর যেতে চান তাদেরকে কোনাবাড়ির যানজট ঠেলে ৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।

স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কটি ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার ডংকা বিলের ওপর। সেতু না থাকায় এ পথে যানবাহন চলতে পারে না। ফলে ওয়ার্ডের নাওজোড় থেকে স্থানীয় ব্যক্তিদের কাশিমপুরে যেতে প্রতিদিন সময় লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় তাদের। আশেপাশে শিল্পকারখানা গড়ে উঠলেও সড়কটির কাশিমপুর অংশে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

নগরীর ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা অটোচালক আমান উল্লাহ জানান, পঞ্চাশ বছর ধরে ভাঙ্গা সেতু দেখছি। ইসলামপুর ডংকার বিলের ফেউসারঘাড়া এলাকায় ব্রীজ নির্মাণ না হওয়ায় কাশিমপুরের সাথে যাতায়াতে কষ্ট করতে হয়। সিটি করপোরেশনের বয়স দশ বছরের বেশী হলেও এখন পর্যন্ত সেতু তৈরী হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল বলেন, রাস্তা ও সেতু নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। শীগ্রই টেন্ডার আহবান করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়