শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে সিস্টেম ইঞ্জিনিয়ারের মৃত্যু 

মাসুদ আলম: রাজধানীর শ্যামলী রূপায়ন শেলফোর্ড ২০তলা ভবনে অগ্নিকাণ্ডের রাশেদুজ্জামান নামে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার নিহত হয়েছে।  ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।  ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ৫ জন নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট রাত ২ টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাশেদ ভবনটির ১৯ তলায় একটি অফিসে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।  তার গ্রামের বাড়ি দিনাজপুরে। 

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন,  আগুনের কারণ ও ক্ষয়মতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল। আগুন লাগার পর হাসপাতালগুলোতে থাকা রোগীদের নিচে নামিয়ে নেওয়া হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়