শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ইফতারের বাহারি আয়োজন, দামে অস্বস্তি 

ইফতারী

এম এম লিংকন: রাজধানীর পুরান ঢাকাসহ অলি-গলি থেকে শুরু করে সব জায়গাতে রোজার প্রথম দিন হরেক রকম ইফতার সামগ্রী কিনতে দেখা গেছে উপচে পড়া ভিড়। এসব দোকানে ফালুদা, ফিরনি, লাবাং, মাঠা ও কলিজা ভুনা, পিয়াজু,ছোলা, জিলাপি, বুরিন্দা, বেগুনিসহ মিলছে অজস্র ইফতার সামগ্রী। তবে বরাবরের মতো সবচেয়ে ব্যস্ত ছিল ৭৮ বছর আগে শুরু হওয়া বড় বাপের পোলায় খায় এই বিশেষ খাবারের দোকান ঘিরে। শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন ইফতার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে গত বছরের চেয়ে এবার ইফতারসামাগ্রীর দাম বেশি বলে দাবি করছেন ক্রেতারা। বিক্রেতারাও তা স্বীকার করেছেন। তাদের দাবি- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতারসামগ্রীর দামই কিছুটা বেশি।

এখানকার ব্যবসায়ী বলছেন, কোয়েলের মাংস ও কলিজা, খাসির কলিজা, মগজ ও দেশি মুরগির ডিম ও মশলার সংমিশ্রণে ১২ টি পদ দিয়ে তৈরি হয় বড় বাপের পোলায় খায়। আর সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে এই বিশেষ খাবার। গত বছর আমরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি; এ বছর দাম ৮০০ টাকা। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় এ খাবারের দামও বৃদ্ধি পেয়েছে। তবে দাম বাড়লেও বিক্রি কমেনি বলেও জানান তিনি।

লালবাগ থেকে ইফতার সামগ্রী কিনতে তুহিন বলেন, বড় বাপের পোলায় খায় একটি ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার। আমার পরিবারে মা-বাবা ও ভাই-বোনসহ সবাই এই খাবারটি পছন্দ করেন। পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতার করার সময় এই খাবারটি রাখতেই হয়। এ বছর দাম বেশি নিচ্ছে। 

পল্টন থেকে ইফতার সামগ্রী কিনতে আসা হাফিজুর রহমান বলেন, এবার প্রতিটি আইটেম দাম অতিরিক্ত। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক খাবার কিনতে পারছি না। যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে সামনে আরও সমস্যা হতে পারে। ১০০০ টাকা নিয়ে বাজারে এসেও তেমন কিছুই কিনতে পারিনি। 

অন্য দিকে রাজধানীর অলি-গলির দোকানগুলো থেকে নিম্ন থেকে মধ্যবিত্ত আয়ের মানুষ মোটামুটি অল্পদামে কিনছে ইফতারের বাজার। ফার্মগেট এলাকায় দেখা যায়, এক গার্মেন্টস মালিক বিভিন্ন রকমের ইফতার কিনছেন। তিনি বলেন, দোকনে কয়েকজন কর্মচারী রয়েছে সবার জন্য এক সঙ্গে ইফতার নিচ্ছি। সবাই এক সঙ্গে বসেই ইফতার করবো। খাবার খুব ভালো মানের না হলেও এক সঙ্গে সবাই মিলে ইফতার করার মধ্যে একটা আলাদা আনন্দ পায়।  

  • সর্বশেষ