শিরোনাম
◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। সেখান থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিল বের করেন। বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন তারা। 

এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়