শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার

পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, পরোয়ানাভুক্ত আসামি চারজন এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়