শিরোনাম
◈ উচ্চশিক্ষিত বেকার তৈরি করছে মানহীন বিশ্ববিদ্যালয়গুলো: রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল কিনতে পাম্পে মানুষের ভিড়

পাম্পে ভিড়

ডেস্ক রিপোর্ট: জাতীয় গ্রিডে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। দুপুর ২টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। জরুরি কাজ চালিয়ে নিতে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে ভিড় বেড়েছে পাম্পে। গ্যালন হাতে ডিজেল কিনতে পাম্পে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। জাগো নিউজ

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নীলক্ষেত মোড় এলাকায় পথের বন্ধু ফিলিং স্টেশন, মালিবাগ অটো সার্ভিস, নীলক্ষেত এলাকায় কাজী গোলাম সামদানী পাম্প, উত্তর বাড্ডা এলাকায় আল-মক্কা পাম্পে গ্যালন হাতে তেল নিতে মানুষের ভিড় দেখা গেছে।

নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি। অনেকেই এসেছেন ৫ লিটার থেকে ২০ লিটারের ধারণক্ষমতার গ্যালন নিয়ে। আবার অনেকেই এসেছেন ব্যারেল নিয়ে। ডব্লিওইউ

  • সর্বশেষ