রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়ির ভেতরে থাকা এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার (২৯ মে) দুপুরের পর থেকে ওই বাড়ি ঘিরে রাখে ডিবির একটি টিম।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ফোনকল করে ডিবিকে। ফোনকল করে ওই ব্যক্তি পুলিশকে জানান তার কাছে অস্ত্র রয়েছে।
ফোনকল করা ব্যক্তি বলেন, ‘আমি আর অপরাধের পথে চলতে চাই না। আমি ভালো হয়ে যাবো। আপনারা এসে অস্ত্র সহকারে আমাকে নিয়ে যান। আমি আত্মসমর্পণ করতে চাই।’
ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, এমন খবর পাওয়ার পর ডিবির একটি টিম ওই বাড়ি ঘিরে রেখেছে। ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। যে ব্যক্তি এই কথা বলেছেন তার তথ্য কতটুকু সঠিক তা বিস্তারিত পরে বলা যাবো। উৎস জাগোনিউজ24