শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২আগস্ট) বিকালে ফকিরেরপুলে ইউনিয়নের নতুন কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিক-মালিকের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ; বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল; ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী; মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু); ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল।

এছাড়াও ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফ, ইউনিয়নের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উন্নতি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়